
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আবুল কামাল (৪৫) নামে প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম একজন ভবঘুরে। তিনি প্রায় ১৫ বছর যাবত উপজেলার চুনতি বাজার এলাকায় অবস্থান করে আসছেন।

চুনতি ইউনিয়ন পরিষদ সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে একটি বাস আবুল কালামকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম বাক ও মানসিক প্রতিবন্ধী। চুনতি বাজারে দোকানিদের বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করতেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালা উদ্দিন চৌধুরী জানান, দূর্ঘটনার ব্যাপারে হাইওয়ে থানাকে কেউ অবগত করেন নাই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner