ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪ গরু চুরি

লোহাগাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪ গরু চুরি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই) ভোররাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিরিখিল নতুন পাড়ায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম মোহাম্মদ বেলাল উদ্দিন। তিনি ওই এলাকার আহমদ হোসেনের পুত্র। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত বেলাল উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলোর গোয়াল রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। চোরেরা রোববার দিনগত রাত ২টার পর যে কোন সময় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু নিয়ে যায়। ভোরে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা ও গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়ার গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তের দাবি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলমগীর হোসেন জানান, গরু চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!