Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কসমেটিক কারখানায় অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় কসমেটিক কারখানায় অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অনুমোদনবিহীন একটি কসমেটিক কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা সদরের আলুরঘাট রোডস্থ জিসান সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা ছিলেন স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, জিসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স বিএম হারবাল এন্ড কসমেটিকসের স্বত্বাধিকারী মো. আব্দুল কুদ্দুস অনুমোদনবিহীন বিভিন্ন কসমেটিক পণ্য উৎপাদন করে বাজারজাত করার খবরে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় কারখানার কর্মচারী জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উৎপাদিত পণ্য বাজারজাত না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!