
নিউজ ডেক্স: চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
রোববার (১২ জানুয়ারি) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তায় আটটায় আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা কারাগার থেকে আবু রেজা নদভীকে চট্টগ্রামে আনা হয়। সকালে আদালতে হাজির করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Lohagaranews24 Your Trusted News Partner