
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ৪০ হাজার ইয়াবাসহ শাহেদ মিয়া নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার টেকনাফের সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহেদ মিয়া মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু এলাকার নাসিম মিয়ার ছেলে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা টের পেয়ে পালিয়ে গেলেও প্লাষ্টিকের বস্তা ভর্তি ৮ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। সে মিয়ানমারের নাগরিক।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner