
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল অসুস্থ। আজ ১২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় তিনি উচ্চ ডায়াবেটিস ও কিডনি সমস্যা নিয়ে ঢাকাস্থ বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ওই হাসপাতালের ৮ম তলার ৮০১ নং ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের সিনিয়র এ্যানেসথেসিয়া টেকনিসিয়ান লোহাগাড়া সন্তান মোঃ বাকের উদ্দিন।
তিনি জানান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের কিছু পরীক্ষা করা হয়েছে। কাল রিপোর্টসহ সিনিয়র প্রফেসর তাকে দেখবেন। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বারডেম হাসপাতালের সিনিয়র এ্যানেসথেসিয়া টেকনিসিয়ান লোহাগাড়া সন্তান মোঃ বাকের উদ্দিনের মাধ্যমে তিনি (বাবুল) দ্রুত আরোগ্য লাভের জন্য লোহাগাড়াবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner