
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তি আজ ১২ অক্টোবর ভোরে আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শেখ আহামদ উপজেলার পুটিবিলা এমচরহাট সরইয়া শহর মিয়ার বাড়ির মোঃ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই লিটন চন্দ্র সিংহ।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলায় দোষী প্রমাণিত হয়। আদালত তাকে ৫ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাকে আজ ভোরে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner