
এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া বরুমছাড়া এলাকা অবস্থান করাকালে ৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে থানা পুলিশ। ২৩ সেপ্টেম্বর রাত ২টায় সাতকানিয়া থানা এলাকায় চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত এসআই মোজম্মেল হক এর নেতৃত্বে বিশেষ টিম উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন মিয়ানমারের আকিয়াব মংডু শীলখালী এলাকার মোঃ ইউনুছের পুত্র মোঃ আনোয়ার (২৩), মোঃ আজিজ (১৮), কন্যা নাঈমা বেগম (১৫) ও স্ত্রী নুর বেগম (৪৫)। উদ্ধারকৃতদের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পাটিয়ে দেয়া হবে বলে জানা যায়।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে রাষ্ট্রীয় গণহত্যা, নৃঃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ১৫৭ জনকে ইতোপূর্বে মানবিক সেবা প্রদান পূর্বক বিভিন্ন তারিখ ও সময়ে কক্সবাজার আশ্রয় শিবিরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner