
নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম, চাঁদপুরের কচুয়া উপজেলার আলাউদ্দিন ও শাহরাস্তি উপজেলার ইয়াসিন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টায় মধ্যে লাশ ৩টি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথভাবে পরিচালিত উদ্ধারকারী টিম।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান দল মরদেহগুলো উদ্ধার করে। তাদের লাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বজনদের বুঝিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সাগরে নেমে সাঁতার কাটার সময় ওই ৩ পর্যটক নিখোঁজ হন।
Lohagaranews24 Your Trusted News Partner