
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বাসের ধাক্কায় মো. হাশেম (৩৩) নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। তিনি বটতলী শহর উন্নয়ন কমিটির পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার মরিচ্যা এলাকার মো. সোলাইমানের পুত্র।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা উপ-কমিটির প্রধান মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বটতলী শহরের ময়লা-আবর্জনা ভ্যান গাড়িতে ভর্তি করে রাজঘাটার ডাম্পিং স্টেশনের ফেলতে গিয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত ফিরে না আসায় সেখানে গিয়ে দেখতে পান তিনি রাস্তার পাশে পড়ে আছেন।

তিনি আরো জানান, যাত্রীবাহী একটি বাস ওই পরিচ্ছন্নকর্মীকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে বলে জানায়। এতে রাস্তার পাশে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক পিলারের সাথে ধাক্কা খেয়ে আটকে থাকে। দূর্ঘটনায় ভ্যান গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। পরিচ্ছন্নকর্মী হাশেমের পা ও বুকে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
Lohagaranews24 Your Trusted News Partner