
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’মহিলাকে গ্রেফতার করেছে। গত ২ নভেম্বর দিনগত রাতে চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে ২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজারের ঝিলংজা মহুরী পাড়ার মোঃ আইয়াছের স্ত্রী নূর আয়েশা (৩৫) ও ঝিলংজা ঘোনা পাড়ার বাঁশ প্রেম বাজার এলাকার নূর মোহাম্মদের স্ত্রী খালেদা বেগম (২৫)।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল ফোর্স চুনতি খানদিঘী এলাকায় অভিযান চালিয়ে নূর আয়েশার কাছ থেকে ৮শ পিচ ও খালেদা বেগমের কাছ থেকে ১২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner