
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ দুই প্রচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার পাঁচবাগ এলাকার আবুল মুনছুরের পুত্র মো. হাবিবুল্লাহ (৩০) ও গাইবান্ধা জেলার সনদও থানার হাট দারিয়াপুর উত্তর ঘাগুয়া এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র মো. উজ্জ্বল (৩০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গত বুধবার রাতে মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২২শ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner