
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা ও প্রাইভেট কারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রাসেল (২৪) বরিশাল জেলার আগুরজেরা পূর্ব শুতেলগারী এলাকার জামাল উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারে (ঢাকামেট্রো-গ-১৯-৫২২৭) তল্লাশী চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সে ইয়াবাগুলো প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও কারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner