
এলনিউজ২৪ডটকম : প্রবন্ধ গবেষণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক পেয়েছেন লোহাগাড়ার কৃতিসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে তিনিসহ ১৫ গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন একাধারে প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, ছড়াকার ও কবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই প্রবীণ অধ্যাপক চট্টগ্রাম জেলার লোহাগাড়া ইউপজেলার চুনতি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি আলহাজ্ব আবুল ফয়েজ ও বেগম হাফেজা খাতুনের ছেলে।

তিনি কৃতিত্বের সাথে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইতোপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
Lohagaranews24 Your Trusted News Partner