Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

লোহাগাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজা ও ২ হাজার ১শ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মালবাহী ট্রাক ও প্রাইভেট কার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে ও চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার কচু বানিয়া পাড়া দক্ষিণ পাড়ার মৃত বাচা মিয়ার পুত্র মো. আব্দুল করিম (৪০), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহার ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার আবু আহম্মদের পুত্র ট্রাকচালক মো. নুরনবী (৪৬) ও একই থানার ৬ নাম্বার ওয়ার্ডের উত্তর ভূইয়া গ্রামের মুরশিদ আলমের পুত্র চালক সহকারি মো. শেখ আলম (৩৫)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গত বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখ একটি মালবাহী ট্রাকে তল্লাশী করা হয়। এ সময় ট্রাকের পেছন থেকে ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক মো. নুরনবী ও সহকারি মো. শেখ আলমকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!