
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে তিন ভাইয়ের বসতঘর। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাট্টল্যা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি কুকুরছানা আগুনে পুড়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আব্দুস শুক্কুরের পুত্র নুরুল আমিন, আবদুল আমিন ও সাজ্জাদুল হক। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনে টিনের ছাউনী ও মাটির দেওয়ালযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
Lohagaranews24 Your Trusted News Partner