
এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৬ জুলাই সকাল ৭টায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার পিচ ইয়াবা ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকামেট্রো-গ-১১-২৯১৯) সহ ১ জনকে আটক করেছে।
আটককৃত প্রাইভেট কারের ড্রাইভার মোঃ সুমন হোসেন (২৫) বরিশাল সদরের খাউনিয়া হাউজিং’র আলমগীর হোসেন শানু হাওলাদের পুত্র।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে গাড়ির জ্বালানী ট্যাংকির ভিতর কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আটক ড্রাইভার জানান, সে ইয়াবাগুলো ঢাকায় জনৈক এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner