
নিউজ ডেক্স : পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী নারীকে গুলি করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামিকে এ মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন বিচারক।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবদুর সবুর মামলার বিচার মধ্যে জামিন পাওয়ার পর পালিয়ে যান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝির পাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে তার প্রতিবেশী মোজাহের আহমেদের বাড়িতে হামলা চালায়।
আসামি সবুর ওই বাড়িতে গিয়ে মোজাহেরের ভাগ্নে মফিজকে মারতে উদ্যত হলে সে ভয়ে ভেতরে ঢুকে যায়। মোজাহের ও তার স্ত্রী দিলোয়ারা বেগম তখন সামনে এগিয়ে আসেন। আসামি সবুর মোজাহেরের দিকে গুলি ছুড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী নুরুল আহসান জানান, নয়জন সাক্ষীর বক্তব্য শুনে বিচারক মঙ্গলবার রায় ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner