
নিউজ ডেক্স : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা।
আটক সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেন। বলেন, ‘২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইলে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগী।’

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, ‘মোবাইলে প্রশ্নপত্রের আলামত পাওয়া সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কীভাবে তার ব্যবহৃত মোবাইলে প্রশ্ন এলো, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
Lohagaranews24 Your Trusted News Partner