
শোভন সভাপতি রাব্বানী সম্পাদক
নিউজ ডেক্স : সম্মেলনের দুই মাস পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হয়েছে। সভাপতি হয়েছেন রেজানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন। তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেছেন। খবর বিডিনিউজের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসাইনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে। ঢাকা মহানগর–উত্তরের সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে।

ঢাকা মহানগর–দক্ষিণের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেছেন।’
Lohagaranews24 Your Trusted News Partner