
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে এক রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ জুলাই) রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সমশু হাজি পাড়া ও ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মৌলভী পাড়ার মনছুর আলম, সমশু হাজি পাড়ার ইদ্রিছ ফকির ও মৃত মোছলেমের স্ত্রী।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে তারা গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। সকালে গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা ও গরু দেখতে নো পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা মনছুর আলমের ১টি, ইদ্রিছ ফকিরের ২টি ও মৃত মোছলেমের স্ত্রীর ২টি গরু নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner