
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার চুনতি মুন্সেফ বাজারে প্রধান অতিথি থেকে অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীরবিক্রম পিএসসির সহধর্মীনির বড়ভাই এরফানুল আজম চৌধুরী।
চুনতির ব্যবসায়ী নাছির উদ্দীনের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ বসিরুদ্দীন ফারুকী, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আবুল বশর চৌধুরী, কর্নফুলী সিটির চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী ভুট্টো ও ব্যবসায়ী আবু তাহের প্রমুখ। নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ রবিবার ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner