
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৫ ধরনের ওষুধসহ আরাফাতুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর। চোরচক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner