
______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
কে বলেছে প্রেমে পড়ি নি?
আছে আমারও! আরকের সন্ধান!
ভেবো না, তোমারই শুধু একচ্ছত্র আধিপত্য,
আমিও দেখেছি
কষ্টের চাইতে আনন্দটাই বেশি!
মেঘরঙা শাড়ির ভাঁজে ভাঁজে
ফিসফিস সুরে যে শিহরণ
চক্রান্তে বাধ্য করে সমর্পণে
তা-ই তো প্রেম, নাকি?
ভীরু চোখে সাহসী-সুন্দর তৃষ্ণায়
খাজুরাহোর ভঙ্গিমায় খোদাই হবার
তীব্র আকাঙ্ক্ষাই তো প্রেম!
ঠিক তো ? নাকি?

Lohagaranews24 Your Trusted News Partner