Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত গভীর রাতে উপজেলা সদরের দরবেশহাট মওলার পাড়াস্থ এসএস ইটভাটার পাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা যায়, ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা ও মো. সাইফুল ইসলাম ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!