
নিউজ ডেক্স: ছয় ঘণ্টা পানি ছাড়ার পর অবশেষে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎকেন্দ্র সূত্র রোববার (২৫ আগস্ট) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছে।
এদিকে পানি ছাড়ার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। যে কোনো দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নদীর গতিবেগ কমে গেলে আবার ফেরি পারাপার শুরু করা হবে।

এদিকে ফেরি বন্ধ থাকার কারণে রাজস্থলী-বান্দরবান রুটের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এর আগে শনিবার বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে রোববার সকাল ৮টা ১০ মিনিটে পানি ছাড়া শুরু হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
Lohagaranews24 Your Trusted News Partner