
নিউজ ডেক্স : বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ আজ মঙ্গলবার (১৮ জুলাই) দেখা না যাওয়ায় আশুরা পালিত হবে আগামী ২৯ জুলাই শনিবার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। হিজরি সালের প্রথম মাসের ১০ তারিখ বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই বৃহস্পতিবার মহররম মাস গণনা শুরু হবে।
কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner