
নিউজ ডেক্স : বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত মো. শিমুল (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার জানাহুরা এলাকার আবদুল মালেকের ছেলে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
.jpg)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত শ্রমিক মারা গেছেন। ওইদিন আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে প্রথমে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। একই দিন অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়েছে। বাংলানিউজ

শনিবার (১৭ এপ্রিল) সকালে গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন প্রায় ৩০ জন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা হয়েছে দুইটি।
Lohagaranews24 Your Trusted News Partner