
নিউজ ডেক্স : ছাত্রকে বলাৎকারের অভিযোগে টেকনাফে দেলোয়ার হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফের রোজার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রোজার ঘোনা দারুল উলুম মোহাম্মদিয়া হেফজখানা ও আদর্শ ইসলামী নূরানী কেজি মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মধ্য হ্নীলা ২নং ওয়ার্ডের মৃত আব্দুল হাসেম বেঙ্গার ছেলে।
জানা যায়, গত ২ এপ্রিল (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে অফিস কক্ষে ডেকে নিয়ে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন বলাৎকার করে।

পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় মেম্বার সালীশি বৈঠক করে বিষয়টি সুরাহার চেষ্টা চালায়। এতে যথাযথ সুরাহা না হওয়ায় ভিকটিমের পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৭/৮ এপ্রিল/২০২১) দায়ের করেন। টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবু সাইদ মামলার আসামী দেলোয়ার হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।
এছাড়া ভিকটিমকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা শেষে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner