
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগীর উপশহর এলাকার শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ -সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে বলেন, শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়। আপনি ডিজিটাল বাংলার রূপকার এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। শুধু তাই নয় তিনি ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক ও নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি।

এছাড়াও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের কর্মে আজকের বাংলাদেশ যেন সর্বত্র জয়ময়। এরপর ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ছোট শিশুদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner