
নিউজ ডেক্স : সাতকানিয়ায় আগুনে পুড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মনোয়াবাদ ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আনোয়ারা বেগম ওই এলাকার ফজল আহমেদের স্ত্রী।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মুন্সী মিয়া বাড়ির আবু তৈয়বের ঘরে গভীর রাতে আগুন লাগে। সবাই ঘর থেকে বের হয়ে গেলেও আনোয়ারা পারেননি।
জানা যায়, আনোয়ারা প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। যার কারণে সবাই বের হয়ে যেতে পারলেও তিনি দ্রুত বের হতে পারেননি।

সাতকানিয়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহবুব আলম জানান, রাত পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। ভোর সাড়ে ৪টার দিকে আগুনে নেভানো হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner