
এলনিউজ২৪ডটকম : সারাদেশের ন্যায় আজ ১ এপ্রিল সোমবার লোহাগাড়ায়ও এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথমদিন ১২ শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তবে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ও চুনতি মহিলা কলেজের ৪৭৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ পরীক্ষার্থী।

অপরদিকে, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ৩৬৭ জন শিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৩ পরীক্ষার্থী।
এছাড়া, আমিরাবাদ সুফিয়া মাদ্রাসা কেন্দ্রে ৫১২ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ পরীক্ষার্থী।
Lohagaranews24 Your Trusted News Partner