
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার দক্ষিণ লোহাগাড়া ডলুকুল বায়তুন নূর পাড়ায় “বায়তুন নূর পাড়া ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্ট”র সেমি ফাইনাল খেলা আজ ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মাঠে আয়োজিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আধুনগর খাস মহাল ক্রিকেট একাদশ বনাম লোহাগাড় জিওসি- ২০ ক্রিকেট একাদশ। খেলায় ৩ উইকেটে আধুনগর খাস মহাল ক্রিকেট একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমাজসেবা বিভাগের পরিচালক, আল্লামা ফজলুল্লাহ (রাঃ) আদর্শ মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজকর্মী ও সেবক এবং তারুণ্যের প্রতীক এম. ইব্রাহিম কবির।
আধুনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী মোজাফফর আহমদ সওদাগরের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মোহাম্মদ ইউসুফ ও মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
Lohagaranews24 Your Trusted News Partner