
নিউজ ডেক্স : চট্টগ্রাম কারাগারে বন্দি বিএনপি ও জামায়াতের দুই নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন বিএনপির কেন্দ্রিয় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি)বিকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে

তিনি বলেন, আসলাম চৌধুরী ও আ ন ম শামসুল ইসলামকে আদালতে হাজির করে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পু্লিশ। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তাদের দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
Lohagaranews24 Your Trusted News Partner