
নিউজ ডেক্স : কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় মঙ্গলবার (১০ জুলাই) দিনগত মধ্যরাতে বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত এক রিকশা চালককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner