
_______মুহাম্মদ সোলাইমান_______
স্বাগতম হে পবিত্র মাহে রমজান,
তোমারী আগমনে ধন্য হল মোর প্রাণ।
মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে
আকুল হইল ধমনী
নেচে উঠিল মোর প্রাণ,
স্বাগতম হে পবিত্র মাহে রমজান।
হাজার ফুলের সুবাস নিয়ে
ত্যাগ মহিমার শিক্ষা দিয়ে,
জেগে উঠিলে তুমি।
হাজার সালাম স্বাগত জানাই
তোমায় পেয়ে আমি।
তুমি তো চির অম্লান,
হে পবিত্র মাহে রমজান।
রমজান তুমি এনেছে পূণ্য ধরায়,
তামাম মানুষ তোমায় পেয়ে
মনের আশা পুরায়।
তাই তোমাকে সালাম জানাই
লও হে হাজার সালাম,
হে খোদা তুমি তৌফিক দাও
যেন করতে পারি তেলাওয়াত তোমার কালাম।

Lohagaranews24 Your Trusted News Partner