
নিউজ ডেক্স : হাটহাজারীর চিকনদণ্ডি ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ এলাকায় সুপারি গাছ পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম ওয়াইজ রহমান মাহাদী। সে কাঠমিস্ত্রি মো. বাবুলের পুত্র। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবদুস সুবহানের পুত্র বাইল্যা বেপরোয়াভাবে সুপারি গাছ কাটার সময় শিশু মাহাদী সেখানে খেলছিল। হঠাৎ কর্তনকৃত একটি গাছ মাহাদীর গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন সাংবাদকদের জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। বাইল্যাকে খোঁজা হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner