
নিউজ ডেক্স : কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল শৈবাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে না এ ব্যক্তি সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছেন। কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন খন্দকার জানান, উদ্ধারের পর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner