
এলনিউজ২৪ডটকম : আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সমন্বয়ে গড়া শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া পাবলিক স্কুলে মিনি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। গত ১৫ নভেম্বর সকালে আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মিনি শিশু পার্ক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব সোলতান আহমদ চৌধুরী বাদশা, প্যানেল চেয়ারম্যান শিবু রঞ্জন পাল, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, স্কুল প্রতিষ্ঠাতা কলামিষ্ট মোহাম্মদ হোসেন, সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ মোখতারুল আলম প্রমুখ।

উদ্বোধন শেষে চেয়ারম্যান আইয়ুব মিয়া বলেন, শিশুদের মন, মনন ও মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। এ ক্ষেত্রে লোহাগাড়া পাবলিক স্কুল একমাত্র মডেল। বিশাল মাঠ, মিনি শিশু পার্ক, শিক্ষাবান্ধব পরিবেশ ও উন্নত পাঠদানের ফলে এই স্কুলের শিক্ষার্থীরা সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে। এছাড়াও তিনি স্কুলের প্রবেশের রাস্তা সংস্কার ও শিশু পার্ক উন্নয়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে এলাকার সুধী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner