
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা সংবর্ধিত হয়েছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম আদালতের পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান ও লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, ডেপুটী কমান্ডার আবদুল হামিদ প্রমুখ। মাষ্টার প্রদীপ দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
Lohagaranews24 Your Trusted News Partner