
নিউজ ডেক্স : প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩০ ডিসেম্বর। একইদিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো ফলও প্রকাশ হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner