
সাতকানিয়া সদর ইউনিয়নে ‘করইয়া নগর বাহাদুর পাড়া শাহী জামে মসজিদ’ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালভী হুজুরের সাহেবজাদা মাওলানা মো. নুরুল আমীন, পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দীস মাওলনা মো. দ্বীন মোহাম্মদ আরমানি, পটিয়ার সমাজসেবক গাজী আসলাম, এডভোকেট জাফর আলম, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক, চন্দনাইশের ইঞ্জিনিয়ার আবদুল কাদের, মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইলিয়াছ, মসজিদের সাবেক সভাপতি মো. নেওয়াজ হোসাইন নিষাদ ও ইউপি সদস্য শাব্বির আহামদ প্রমুখ।

তারা বলছেন, অজপাড়াগাঁয়ে নয়নাভিরাম এই মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশী চারপাশের নানা শ্রেণী পেশার মানুষ। দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আাদায় করে মনের প্রশান্তি লাভ করেছি। মসজিদে জুমার প্রথম ইমামতি করেন মাওলানা মো. নুরুল আমীন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner