
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকায় হাঙ্গর খালের উপর নির্মিত ব্রীজ হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এ ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচলের বিধান নেই। বিধান অমান্য করে একটি প্রভাবশালী মহল ইটভাটার কাঁচামাল ও ইট পরিবহনের জন্য ব্যবহার করছে ভারী যানবাহন। সম্প্রতি ভারী যানবাহন চলার কারণে ব্রীজের অংশ ভেঙ্গে গেছে। এভাবে ভারী যানবাহন চলাচল করলে ব্রীজটি সম্পূর্ণ ভেঙ্গে যাবার আশংকা করছে এলাকাবাসী। হাঙ্গর খালের উপর নির্মিত ব্রীজের আর্তনাদ কেউ শুনছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ একান্ত জরুরী।
ছবি ও প্রতিবেদন- লোহাগাড়ানিউজ২৪ডটকম

Lohagaranews24 Your Trusted News Partner