
নিউজ ডেক্স : রাউজান উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আলমগীর (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে তালাক দেন স্ত্রী।
আজ মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাউজান পৌরসভার গহিরা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আলমগীর। নিহত আলমগীর গহিরা তিন নম্বর ওয়ার্ড এলাকার মৃত বিল্লালের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, কিছুদিন আগে এক মেয়েকে বিয়ে করেন আলমগীর। কয়েক মাস আগে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশায় মঙ্গলবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আলমগীর।”

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল হারুন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner