
নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই যুবকের নাম সাইফুল ইসলাম শাকিল। আজ শনিবার সকালে বোর্ড অফিসের সামনে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনায় পড়েন।
জেলা পুলিশের মেডিক্যাল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি হাইস গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন শাকিল। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner