
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে (২৯ নভেম্বর) রাতে সাতটি মাল্টার ভেতর ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল টেকনাফ থানার কাচার পাড়ার শেখ আহমদের পুত্র আবছার (২২) ও একই থানার পূর্ব সিকদার পাড়ার আলী আহমদের পুত্র হেলাল উদ্দিন (২৭)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৩শ পিচ করে মোট ৬শ পিচ ইয়াবা পাওয়া যায়।

সাতকানিয়া থানা ওসি রফিকুল হোসেন জানান, তারা মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner