
নিউজ ডেক্স : সাতকানিযায় বোনের শ্বশুরালয়ে বেড়াতে এসে পুকুরে ডুবে শরিফুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গরিবারঝিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শরিফুল কক্সবাজারের চকরিয়া উপজেলার পাঠাখালী ইউনিয়নের নুরুল আবছারের পুত্র।
স্থানীয় মোজাম্মেল হক জানান, কয়েকদিন আগে চকরিয়া থেকে মা’র সাথে সাতকানিয়ায় বোনের শ্বশুরালয়ে বেড়াতে আসে শিশুটি। ঘটনার বাড়ি সন্নিহিত পুকুরে ভগ্নিপতির সাথে গোসল করতে যায়। ভগ্নিপতির অগোচরে শিশুটি পুকুরের গভীরে গিয়ে ডুবে যায়। এক পর্যায়ে শিশু শরিফুলকে দেখতে না পেয়ে খোজাখুজি এক পর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরো জানান, শিশুটিকে উদ্ধার করে প্রথম স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একইদিন সন্ধ্যায় বোনের শ্বশুরালয়ে পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে শিশু শরিফুলকে দাফন করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner