
নিউজ ডেক্স : সাতকানিয়ায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গরিবারঝিল আব্দুর রহমান মাষ্টারের বাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮), দ্বীপ চরতী এলাকার মৃত আহাম্মদ কবিরের ছেলে মো. রোকন উদ্দীন (২৪), একই এলাকার কোরবান আলীর ছেলে শাহাদাত হোসেন (২১) ও পূর্ব ডলু আমিলাইষ এলাকার মো. জাফর আহমদের ছেলে মো. ওবায়দুল হক (২০)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গেলে তাদেরকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের ঘরে এবং ওদহ তল্লাশী ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি বড় মাদক ব্যবসার সিন্ডিকেট করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। তারা বিশেষ কৌশলে মোটর সাইকেলেযোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ইয়াবা নিয়ে আসে। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner