
নিউজ ডেক্স : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। বুধবার (২৯ নভেম্বর) সকালে ফটিকছড়ির মাসুদ (২৭) নামের এক যাত্রীর লাগেজে এ স্বর্ণ পাওয়া যায়।
কাস্টমস সূত্রে জানা গেছে, সারজায় শ্রমিক হিসেবে কর্মরত মাসুদ ফ্লাই দুবাই ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে সকাল সাড়ে ১০টায়। তার লাগেজের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণগুলো পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্প্রতি একই কায়দায় আনা সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস।
Lohagaranews24 Your Trusted News Partner