
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে সাপে কাটা রোগীদের চিকিৎসা। আজ মঙ্গলবার শাহরিয়ার মোকতার শাওন (১১) নামে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শওন উপজেলার সদর ইউনিয়নের হোসেন সিকদার পাড়ার মোহাম্মদ শাহজাহানের পুত্র।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ হাসপাতালে গিয়ে ওই শিশুর চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় সাপে কাটা রোগীদের গুরুত্ব সহকারে চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান, ডা. আরফানা ইয়াসমিন ও ডা. আতিকুর রহমানসহ সিনিয়র স্টাফ নার্সরা।
উল্লেখ্য, বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাই। তাই সাপে কাটা রোগীদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা নেয়ার আহবান জানিয়েছেন সচেতন মহল।
Lohagaranews24 Your Trusted News Partner